আইসিসির টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে সাকিব আল হাসানের। বোলিং বিভাগে ৩ ধাপ এগিয়ে সেরা দশে উঠে এসেছেন তিনি। আইসিসির টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে দুই বছর পর সেরা দশে জায়গা করে নিলেন সাকিব। অবশ্য মাঝে নিষেধাজ্ঞার কারণে এক বছর মাঠের বাইরে ছিলেন বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার।
র্যাঙ্কিংয়ে বাজিমাত করেছেন শেখ মেহেদী হাসানও। নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজ শুরুর আগে ৯১ নম্বর ছিলেন তিনি। সেখান থেকে উঠে এসেছেন ২৪ নম্বরে।
বোলিং র্যাঙ্কিংয়ে সাকিব ছিলেন ১২ নম্বরে। সেখান থেকে উঠে সাকিবের বর্তমান অবস্থান ৯ নম্বরে। বড় লাফে ৯১ নম্বর থেকে ২৪ নম্বরে উঠে এসেছেন অফ স্পিনার শেখ মেহেদী। র্যাঙ্কিংয়ে আগেই মতোই ১০ নম্বরে অবস্থা বাংলাদেশ দলের পেসার মুস্তাফিজুর রহমানের। এদিকে ৫ রেটিং পয়েন্ট বেড়েছে অলরাউন্ডারদের ক্যাটাগরিতে শীর্ষে থাকা সাকিব আল হাসানের।
