জামায়াত সেক্রেটারিসহ শীর্ষ ৭ নেতা আটক

জামায়াত সেক্রেটারিসহ শীর্ষ ৭ নেতা আটক

বাকেরগঞ্জ নিউজ :

রাষ্ট্রবিরোধী কাজের অভিযোগে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ শীর্ষ ৭ নেতাকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তাদের বিস্তারিত পরিচয় তাৎক্ষনিকভাবে পাওয়া যায়নি।

৬ সেপ্টেম্বর, সোমবার রাতে ডিএমপির গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আসাদুজ্জামান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশের গুলশান বিভাগের ডিসি মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার বসুন্ধরা আবাসিক এলাকায় একটি বাসভবনে গোপন বৈঠকে মিলিত হয়েছিলেন তারা। পরে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে গুলশান থানা পুলিশ।


আমাদের নিউজগুলি ভালোলাগে শেয়ার করুন
নবীনতর পূর্বতন