ডেস্ক রিপোর্টঃ
কক্সবাজারের রামুতে বনবিভাগের জমির উপর অবৈধভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদ করে ফেরার পথে দখলদার দুর্বৃত্তদের হামলায় দুই রেঞ্জ কর্মকর্তাসহ অন্তত ১২ জন আহত হয়েছেন।
৪ সেপ্টেম্বর সকালে রামু উপজেলার জোয়ারিয়ানালা রেঞ্জের ভিআইপি পাহাড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
হামলায় আহত হয়েছেন কক্সবাজার (উত্তর) বন বিভাগের জোয়ারিয়ানালা রেঞ্জ কর্মকর্তা সুলতান মাহমুদ, পিএমখালী রেঞ্জ কর্মকর্তা আবদুল জব্বার, বন প্রহরী বাসুদেব বনিক, বাগান মালি অসিত পাল-কে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
