কলসকাঠী প্রতিনিধিঃ
কলসকাঠী খেয়াঘাট হতে ঢাপরকাঠী খেয়াঘাট পর্যন্ত অন্তত দশ কিলোমিটার জুরে, রাস্তার দু'পাশে তালবিজ রোপণের উদ্যোগ নিয়েছে সীমা নাসির নামের একটি সংস্থা।
১ সেপ্টেম্বর শুভ এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহি অফিসার মাধবী রায়।
তিনি কলসকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে, কলসকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়সাল ওয়াহিদ মুন্না তালুকদার ও সিমা নাসির ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক যুক্তরাজ্য প্রবাসী নাসির হাওলাদারের বড় ভাই বাশার হাওলাদার ও হাসান হাওলাদার ও স্থানীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন।
